অ্যালোভেরা খাওয়ার উপকারিতা ও অপকারিতা

অ্যালোভেরা এক ধরনের গুণসম্পন্ন আয়ুর্বেদিক একটি ঔষধ। এটি অনেক রোগ উপশম করতে সক্ষম। অ্যালোভেরা এর গুণাবলীর জন্য খুব জনপ্রিয়। অ্যালোভেরা একটি রসালো উদ্ভিদ। এর পাতা কেটে ভেতর থেকে জেল বের করা হয়। এটি বেশ কিছু জটিল ব্যধি প্রতিরোধ ও নিরাময়ে কার্যকর ভূমিকা রাখে। 

অ্যালোভেরা হলো প্রাকৃতিক মূল্যবান জিনিষ। এটা আমাদের অনেকের বাসায় আছে। অনেকের বাসায় থাকা সত্ত্বেও আমরা এর সঠিক ব্যবহার এবং অসাধারণ গুণাগুণ সম্পর্কে পুরোপুরি জানি না।

অ্যালোভেরা-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা

ফলে হাতের কাছে প্রাকৃতিক সমাধান থাকা সত্ত্বেও আমরা কৃত্রিম প্রসাধনী বা ওষুধের উপর নির্ভর করি। অ্যালোভেরাতে রয়েছে বিভিন্ন ধরনের খনিজ আরো রয়েছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, আয়রন, পটাশিয়াম ও কপার ইত্যাদি। 

পেজ সুচিপত্রঃ অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা

অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা

অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা উভয় রয়েছে। প্রিথিবিতে অ্যালোভেরা নাম এর সাথে পরিচিত নয় এমন মানুষ খুজে পাওয়া বিরল। কারন অ্যালোভেরা নাম প্রায় সব মানুষি জানে, কিন্তু এর উপকারিতা সম্পর্কে কয়জনে বা জানে। প্রিথিবীতে যেমন পতিটি জিনিষের ভালো দিক এর পাশাপাশ মন্দ দিক রয়েছে। 

অ্যালোভেরা-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা


আরও পড়ুনঃ  অ্যালোভেরার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে

ঠিক তেমনি অ্যালোভেরার ভালো দিক এর পাশাপাশি মন্দ দিকও রয়েছে। এখন বিষয় হলো অ্যালোভেরার সঠিক নিওম না জেনে যদি এটা ব্যবহার করি, তাহলে এর মন্দ দিকের সম্মুখিন হওয়া লাগতে পারে। আর যদি সঠিক নিওম যেনে এটা ব্যবহার করি, তাহলে আসা করি এমন বিপদের সম্মুখিন হওয়া লাগবে না ইনশাআল্লাহ। 

অ্যালোভেরা খাওয়ার উপকারিতা

অ্যালোভেরার কয়েকটি উপকারিতা নিচে দেয়া হলোঃ 

  • অ্যালোভেরার মাধ্যমে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষ্মতা করা যায়।
  • অ্যালোভেরার মাধ্যমে আমাদের শরীরের হজম প্রক্রিয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।
  • আমাদের শরীরের ওজন কমাতে অ্যালোভেরার জুস খুবিই উপকারী।
  • আমাদের শরীরে যাদের ডায়েবিটিস আছে, এই ডায়েবিটস কমানোর জন্য অ্যালোভেরার জুস খুবিই কার্যকর।
  • আমাদের চেহারাই যাদের পিম্পলস আছে এই পিম্পলস দূর কিরতে, এবং ত্বকের  সৌন্দর্য ফিরিয়ে আনতে অ্যালোভেরার ভূমিকা অতুলনীয়। 

অ্যালোভেরা খাওয়ার অপকারিতা

অ্যালোভেরার কয়েকটি অপকারিতা নিচে দেয়া হলোঃ 

  • অতিরিক্ত অ্যালোভেরা ব্যবহার করলে এলার্জি গঠিত রোগ যেমন-চামরায় রাশ ও দাগ ইত্যাদি  হতে পারে।
  • যাদের গ্যাসের সমস্যা আছে তারা বেশি পরিমান খেলে শরীরে জটিল সমস্যা দেখা দিতে পারে।
  • দীর্ঘ দিন অ্যালোভেরা খেলে আন্ত্রিক ক্যান্সারের সম্ভনা বাড়িয়ে তুলে। 
  • অতিরিক্ত অ্যালোভেরা কিডনির মারাত্তক ক্ষতি করতে পারে।
  • বিশেষ করে গর্ভবতী মহিলা এবং ১২ বছরের কম বয়সী ছেলে ও মেয়েদের পক্ষে এটি সেবন করা বা ব্যবহার করা মোটেই নিরাপদ নয়।

ত্বকের জন্য অ্যালোভেরা

অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের ত্বকের জন্য খুবি উপকারি।  অ্যালোভেরা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, এবং মুখের বিভিন্ন দাগ কমাতে সাহায্য করে। এবং মুখের শুষ্কতা ভাব দূর করে। অ্যালোভেরা জেল এবং বরফের টুকরো একসাথে নিয়ে ত্বকে মাসাজ করলে মুখের জ্বালাপোড়া ভাব অনেক সহজেই কমে যায়। 

অ্যালোভেরা-খাওয়ার-উপকারিতা-ও-অপকারিতা

যেকোনো মৌসুমে ত্বকের যত্নে অ্যালোভেরা অনেক গুরুত্বপুর্ণ অবদান রাখে। ত্বকের জন্য ন্যাচারাল মস্টরাইজ হিসাবে অ্যালোভেরা ব্যবহিত হয়। অ্যালোভেরা জেল গরম কালে ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। 




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মাই ট্রাফিক মলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url