কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এই বিষয়টি সম্পর্কে জানার আগ্রহ আমাদের মধ্যে প্রায় সকলেরই আছে। কিন্তু সঠিক নিয়ম না জানার কারfণে আমরা সেগুলো বিষয় বুঝতে পারি না। ফ্রি টাকা ইনকাম করার অনেক মাধ্যম রয়ে। এর মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম হলো অনলাইন থেকে টাকা ইনকাম করা।
অনলাইন থেকে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা যায়। এগুলো বিষয় সম্পর্কেও আমরা অনেকেই জানিনা তো চলুন জেনে নেই অনলাইন বা অন্যান্য মাধ্যম থেকে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়।
পেজ সূচিপত্রঃ কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা
- কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
- ডিজিটাল মার্কেটিং করে যেভাবে টাকা ইনকাম করা যায়
- ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার উপায়
- ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়
- ফেসবুক থেকে টকা ইনকাম করার উপায়
- অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার উপায়
- ব্লগিং করে টাকা ইনকাম করার উপায়
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায়
বর্তমান সময়ে ইন্টারনেটের যুগে কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এবং কিভাবে
অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। এগুলো বিষয় এখন আর স্বপ্ন নয় বরং
বাস্তবে রূপ নিয়েছে। আপনি চাইলেই ঘরে বসে অনায়াসে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম
করতে পারব। শুধু কিছু দক্ষতার প্রয়োজন, কারণ এই পৃথিবীতে দক্ষতার ছাড়া কোন
কাজেই সফলতা পাওয়া সম্ভব নয়। এজন্য আমাদের অবশ্যই দক্ষতা অর্জন করতেই হবে।
যেভাবে আমরা ফ্রি টাকা ইনকাম করব। এর জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি অন্যতম মাধ্যম অনলাইনে ইনকাম। অনলাইন হলো একটি বিশাল প্লাটফর্ম যার মধ্যে অনেকগুলো সেক্টর রয়েছে যেমনঃ ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, ফেসবুকিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ব্লগিং, গ্রাফিক্স ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল কোর্স সেল করে, মোবাইল অ্যাপ বানিয়ে, ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে, ডোমেইন কেনা বেচার মাধ্যমে, ফুড ব্লগিং করে, অনলাইনে কোর্স করিয়ে এবং অ্যামাজনে বই বিক্রি করে ইত্যাদি।
আরও পড়ুনঃ ঘরে বসে প্রতি মাসে ১৫০০০-২০০০০ টাকা আয় করুন
এগুলো সেক্টর ছাড়াও আরো অনেক সেক্টর রয়েছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন দেশের লোক, বিভিন্ন মাধ্যম ঘরে বসে অনায়াসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আপনি চাইলে এগুলো কাজ করার মাধ্যমে আপনিও মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। শুধু এগুলা কাজের দক্ষতা অর্জন করতে হবে। এখন হয়তো ভাবতেছেন এতগুলো কাজের দক্ষতা অর্জন করতে হবে? যদি আপনি এটা ভেবে থাকেন, তাহলে আপনার ধারণা সনপূর্ণ ভুল। কারণ এতগুলো কাজের দক্ষতা আপনার অর্জন করতে হবে না। আপনার যেই কাজটা বেশি ভালো লাগবে সেই কাজের দক্ষতা অর্জন করবেন।
এখন হয়তো আবার ভাবতেছেন যে কিভাবে এই কাজগুলো শিখব। চিন্তার কোন কারণ নেই। কারন এখন অনলাইনের যুগ। আপনি যদি ইচ্ছে করেন ঘরে বসে অনলাইনে এগুলো কাজ শিখতে পারবেন। আপনার জন্য যেই অপশনটি ভালো হবে। সেটা হচ্ছে আপনার যদি সম্ভাব হয় তাহলে একটি ভালো কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হবেন। সেখানে একজন শিক্ষক আপনাকে শেখাবেন। আমি কেন এ কথা বললাম! কারণ ঘরে বসে নিজে নিজে শেখা একরকম। অন্যদিকে একজন শিক্ষকের কাছে শেখা অন্যরকম। আমার দৃষ্টিতে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে, একজন শিক্ষকের কাছে শেখা টাই বেস্ট। আপনার কাছে যেই অপশন বেশি ভালো লাগবে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন।
এই কাজগুলো শেখার শুরুতে যেই বিষয়গুলো জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। সেগুলো
হচ্ছে, বিশেষ করে এই কাজ শেখার সময় ধৈর্য হারানো যাবে না। কারণ অনেক লোক এই
কাজ শেখার জন্য চেষ্টা করে কিন্তু মাঝপথে এসে ধৈর্য হারিয়ে ফিরে যায়। এক কথায়
এই কাজ শেখার সময় ধৈর্যের সীমানা রাখা যাবে না। সীমাহীন ধৈর্য ধরতে হবে। আরেকটি
বিষয় হলো চেষ্টা। শুধু ধৈর্য ধরলেই হবে না, ধৈর্য ধরার পাশাপাশি আপনার সর্বোচ্চ
চেষ্টাও থাকতে হবে। আপনি যদি এই কাজগুলো শেখার শুরুতে এই দুটি বিষয় মাথায় রেখে
কাজ শুরু করেন, আশা করি সফলতার রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। কিভাবে ফ্রি টাকা
ইনকাম করা যায় এবং কি কি মাধ্যমে, আশা করি এতোটুক পড়েই আপনি বুঝতে পেরেছেন।
ডিজিটাল মার্কেটিং করে যেভাবে টাকা ইনকাম করা যায়
ডিজিটাল মার্কেটিং এ কথাটি এখন অনেক পরিচিত। প্রায় সকলেই জানে এই নামটি। ডিজিটাল মার্কেটিং করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা এটা এখন আর কোন স্বপ্ন নয়। এটা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে। বিশ্বের অনেক মানুষ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে নিজের ক্যারিয়ার গড়তেছে। আপনি হয়তো ভাবতেছেন ডিজিটাল মার্কেটিং করে কিভাবে ইনকাম করা যাবে? ডিজিটাল মার্কেটিং করে বিভিন্নভাবে ইনকাম করা যাই।
আপনাকে এখন শুরুতেই জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিং হল কোন পণ্য বা প্রডাক্ট এর বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনটা বিভিন্ন পদ্ধতিতে হতে পারে।যেমন-সার্চ ইঞ্জিন এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে, মিডিয়া বাইং এর মাধ্যমে, মোবাইল মার্কেটিং এর মাধ্যমে, ভিডিও মার্কেটিং এর মাধ্যমে, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইত্যাদি।
আপনি এখন হয়তো ভাবতেছেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এতগুলো কাজ আছে? হ্যাঁ ভাই কারণ ডিজিটাল মার্কেটিং হল একটি প্ল্যাটফর্ম এর মধ্যেও অনেকগুলো সেক্টর রয়েছে। যেগুলোর ব্যাপারে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তো এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান তাহলে আপনিও কাজ করতে পারবেন। শুধু কিছু দক্ষতার প্রয়োজন। তাহলে চলুন জেনে নেই ইতিপূর্বে ডিজিটাল মার্কেটিং এর পণ্য বা প্রোডাক্ট এর বিজ্ঞাপনের জন্য যেগুলো মাধ্যমের কথা বলা হল। ওইগুলো মাধ্যমের কিছু সংজ্ঞা আলোচনা করা যাক।
সার্চ ইঞ্জিন কি এবং কাকে বলে
এটাকে সার্চ ইঞ্জিন বা SEO বলা হয়। SEO বলতে বোঝায় আপনি ধরেন নতুন ওয়েবসাইট খুলেছেন এবং কনটেন্ট লিখেছেন এবং ওই কন্টেন্ট গুগলে ছেড়েছেন তাহলে কি আপনার ওই কনটেন্ট ছাড়ার পর গুগলের প্রথম পেজে রেংক করবে? কখনোই না, আপনি যদি এসিও না করে থাকেন তাহলে কখনোই গুগলের প্রথম পেজে রেংক করবে না। কারন গুগলের এর প্রথম পেজে র্যাংক করানোর জন্য আপনার এসিও করা অত্যন্ত প্রয়োজন। কারণ আপনার ওয়েবসাইট যদি নতুন হয়। এবং SEO করেন তাহলে গুগলের প্রথম পেজে শুরুতে যদিও না আসে। তবুও গুগলের প্রথম পেজে আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ। আশা করি সার্চ ইঞ্জিন বা SEO কি এবং কাকে বলে বোঝাতে পেরেছি।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং কাকে বলে
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে বোঝায় কোন একটা প্রোডাক্ট বা কোন একটা বিজনেসের মার্কেটিং করা কে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। এক্ষেত্রে আমরা ফেসবুক ইউজ করতে পারি, ইনস্টাগ্রাম, লিংকডইন, টুইটার, প্রিন্টারেস্ট এবং ইউটিউবো ইউজ করতে পারি। এক কথায় বলা যায় সোশ্যাল মিডিয়াকে ইউজ করে মার্কেটিং করাকেই সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে। আশা করি সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি এবং কাকে বলে বোঝাতে পেরেছি।
কনটেন্ট মার্কেটিং কি এবং কাকে বলে
প্রথমে আমাদের বুঝতে হবে কনটেন্ট মার্কেটিং কি? কন্টেন মার্কেটিং হল যেমন-কোন একটা টেক্সট হতে পারে কোন একটা ইমেজ হতে পারে অথবা কোন একটা ভিডিও হতে পারে ইত্যাদি। এই সবগুলাই হল কনটেন্ট। এখন এই কনটেন্ট গুলা দিয়ে যেগুলো মার্কেটিং করা হয় সেগুলোই হল কনটেন্ট মার্কেটিং। আরো সহজ ভাবে বললে আমরা ফেসবুকে যেগুলো ইমেজ দেখি। ওই ইমেজগুলোর দ্বারা যেগুলো মার্কেটিং করা হয় সেগুলোই হল কন্টেন্ট মার্কেটিং। আশা করি কনটেন্ট মার্কেটিং কি এবং কাকে বলে বুঝাতে পেরেছি।
ইমেইল মার্কেটিং কি এবং কাকে বলে
এই বিষয়টা বোঝা খুবই সহজ কারণ ইমেইলের মাধ্যমে মার্কেটিং করাকে ইমেইল মার্কেটিং বলে। যেমন ধরুন আমার কিছু ক্লায়েন্ট আছে যাদের কাছে আমি ইমেইলের মাধ্যমে আমার প্রোডাক্ট বা সার্ভিস এর মেইল পাঠাবো। এই মেইলের মাধ্যমে আমি যে মার্কেটিং টা করছি একেই বলে ইমেইল মার্কেটিং। আশা করি ইমেইল মার্কেটিং কি এবং কাকে বলে বোঝাতে পেরেছি।
মিডিয়া বাইং কি এবং কাকে বলে
মিডিয়া বাইং বলতে কি বুঝি? মিডিয়া বাইং হলো পৃথিবীতে যত ধরনের অ্যাড আছে সবগুলোই মিডিয়া বাইং এর অন্তর্ভুক্ত। সেটা হতে পারে ফেসবুকের অ্যাড, টিক টকের অ্যাড, গুগলের অ্যাড, এবং ইউটিউবের অ্যাড ইত্যাদি। যেকোনো ধরনের অ্যাডিই হচ্ছে মিডিয়া বাইং এর উদাহরণ। আপনি যদি ফেসবুকে অ্যাড দেখান সেটাও মিডিয়া বাইং এর অ্যাড টিকটকে অ্যাড দেখান সেটাও মিডিয়া বাইং এর অ্যাড। এক কথায় যতগুলো অ্যাড রয়েছে সবগুলোই মিডিয়া বাইং এর অন্তর্ভুক্ত। আশা করি মিডিয়া বাইং কি এবং কাকে বলে বোঝাতে পেরেছি।
মোবাইল মার্কেটিং কি এবং কাকে বলে
মোবাইল মার্কেটিং এই মার্কেটিং টা খুবই জনপ্রিয় এবং খুবই পুরাতন। যত দিন ধরে মোবাইল আসছে ততদিন ধরে মোবাইল মার্কেটিং চলতেছে। এই মার্কেটিংটা সবচেয়ে বেশি করে সিম কোম্পানিগুলো। কিভাবে করে! এরা আমাদের ফোনে যেগুলো মেসেজ দেয় যে, এত টাকায় এত এমবি এত টাকায় এত মিনিট। এই যে এসএমএস বা মেসেজের মাধ্যমে আমাদেরকে যে মার্কেটিং টা করা হচ্ছে এটাই হচ্ছে মোবাইল মার্কেটিং। এছাড়াও দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান ইস্কুল কলেজ অথবা কোন কোম্পানি তাদের তথ্য জানানোর জন্য অথবা কোন প্রোডাক্ট সেল করার জন্য আমাদেরকে যেগুলো মেসেজ দিয়ে থাকে অথবা নক দেয় এগুলোই হচ্ছে মোবাইল মার্কেটিং এর উদাহরণ। এ ছাড়াও দেখবেন অনেক সেলম্যান আপনাদের কাছে কল দিয়ে তাদের পণ্য সেল করার জন্য কথা বলে এগুলাকেও মোবাইল মার্কেটিং বলা হয়। আশা করি মোবাইল মার্কেটিং কি এবং কাকে বলে বোঝাতে পেরে।
ভিডিও মার্কেটিং কি এবং কাকে বলে
ভিডিও মার্কেটিং বলতে বোঝায় ভিডিওর মাধ্যমে মার্কেটিং করাকেই ভিডিও মার্কেটিং বলে। সেটা হতে পারে শর্ট ভিডিও মার্কেটিং, লং ভিডিও মার্কেটিং, ইউটিউবে ভিডিও মার্কেটিং, টিক টক এ ভিডিও মার্কেটিং। তবে বর্তমানে শর্ট ভিডিও মার্কেটিং এবং রিলস ভিডিও মার্কেটিং বর্তমানে মানুষ বেশি দেখে। এজন্য শর্ট ভিডিও এবং রিলস ভিডিওর মাধ্যমে মার্কেটিং করে ভালো রেজাল্ট পাওয়া যায়। আশা করি ভিডিও মার্কেটিং কি এবং কাকে বলে বুঝাতে পেরেছি।
ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করার উপায়
এই ফ্রিল্যান্সিং কথাটার সাথে আমরা কম বেশি প্রায় সকলেই পরিচিত। এখন এই ইন্টারনেটের দুনিয়ায় মানুষের কাছে এই ফ্রিল্যান্সিং নামটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক শিক্ষার্থীরা তাদের লেখাপড়ার পাশাপাশি তারা এই কর্ম বেছে নেই। এবং যারা অন্যান্য কাজ করে থাকে যেমন চাকরী অথবা ব্যবসা। তাদের মধ্যেও অনেকেই তাদের কাজগুলো করার পাশাপাশি এই কাজ বেছে নিয়েছে এবং এখনো নিচ্ছে। কেউ এই কাজকে ওভারটাইম হিসাবে কাজ করতেছে, আবার কেউ এই কাজকে নিজের পেশা হিসেবে কাজ করতেছে। এখন আপনি যদি এই কাজকে ওভারটাইম হিসাবে বেছে নেন সেটাও পারেন। আবার আপনি যদি এই কাজকে নিজের পেশা হিসেবে বেছে নিয়ে নিজের ক্যারিয়ার গড়তে চান সেটাও পারেন। আপনার যেটা বেশি ভালো লাগবে আপনি সেটাই করতে পারেন। এখন আপনি হয়তো ভাবতেছেন যে এই ফ্রিল্যান্সিং কাজটা ওভারটাইম হিসেবে কাজ করা যায়। আবার একটি পেশা হিসাবেও কাজ করা যায় এটা কিভাবে?
আরও পড়ুনঃ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করুন
কারন পেশা হিসেবে কাজ করা বলতে তো বোঝাই সব সময় কাজ করতে হবে। আর ওভারটাইম হিসেবে কাজ করা বলতে তো বোঝাই যেই কাজ শুধু ফ্রি টাইমে করা যায়। দুইটা দুই জিনিস না! হ্যাঁ ভাই আপনার ভাবনাটা একদম ঠিক। তাহলে চলুন জেনে নিন এই কাজকে কিভাবে ফ্রি টাইমে করা যাবে। আবার চাইলে নিজের পেশা হিসেবে এই কাজকে বেছে নেওয়া যাবে। এর মূল কারণ হচ্ছে এই কাজকে বলা হয় স্বাধীন কাজ। অর্থাৎ আপনার ইচ্ছামত আপনি কাজ করতে পারবেন। অন্যের আওতায় থেকে এই কাজ করতে হবে না। এই কাজটা যদিও একটি চাকরির মত তবুও আপনি এটাকে নিজের মন মত কাজ করতে পারবেন। এই কাজেরও অনেকগুলো সেক্টর রয়েছে যেমন- আপওয়ার্ক, ফাইবার এবং পিপল পার আওয়ার ইত্যাদি।
আপওয়ার্কের মাধ্যমে ইনকাম
বর্তমানে অনলাইনে কাজ করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্য থেকে অন্যতম এবং অনেক জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হচ্ছে আপওয়ার্ক। বাংলাদেশের বেশিরভাগ ফ্রিল্যান্সারদের কাছে দের কাছে এটি অত্যন্ত বিশ্বস্ত একটি সাইট। এবং বিভিন্ন দেশের ক্লায়েন্ট এই আপওয়ার্ক অনেক পছন্দ করে। আপওয়ার্কের মাধ্যমে আপনি হাজার হাজার কাজ পাবেন, এবং সেগুলো কাজ ঘরে বসে করতে পারবেন। এর জন্য শুধু দক্ষতা প্রয়োজন। আপন হয়তো ভাবতেছেন আপওয়ার্কের মাধ্যমে কিভাবে কাজ পাবেন? তাহলে চলুন জেনে নেই আপওয়ার্কের মাধ্যমিক কিভাবে কাজ পাওয়া যায়?
উদাহরণঃ একজন ক্লায়েন্ট আমেরিকায় বা অন্য কোন দেশে থাকে সে আপনাকে বলল তার একটি কাজ করে দিতে হবে। এর জন্য আপনাকে এত ডলার দিবে, তখন আপনি ওই কাজটি কিভাবে নিবেন? তখন ওই কাজটি আপনাকে আপওয়ার্কের মাধ্যমে নিতে হবে। কেন নিবেন? কারন আপওয়ার্কের মাধ্যমে কাজ নিলে। কাজের এবং টাকার নিশ্চয়তা থাকে। একজন ফ্রিল্যান্সার যদি আপওয়ার্কের মাধ্যমে কাজ নেই তাহলে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার এই দুই জনের মধ্যে কেউ কোন ধোঁকাবাজি করতে পারবে না। এর পড়োও যদি আপওয়ার্ক কি এটা না বুঝেন তাহলে আবার বুঝিয়ে দিচ্ছি। একজন ক্লায়েন্ট কাজ দিল এবং একজন ফ্রিল্যান্সার সেই কাজ নিলো এই দুইজনের মাঝখানে যে একটি প্ল্যাটফর্ম থাকে তাকেই বলে আপওয়ার্ক। আশা করি আপওয়ার্ক কি এবং কাকে বলে এই বিষয়গুলো বুঝাতে পেরেছি।
ফাইবারের মাধ্যমে ইনকাম
বর্তমানে যেহেতু অনলাইনে কাজ করার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। সেহেতু এগুলোর মতই আরো একটি অন্যতম এবং জনপ্রিয় মার্কেটপ্লেস হলো ফাইবার। বিশ্বের বিভিন্ন মানুষ ঘরে বসে ভার্চুয়ালি তাদের প্রয়োজনীয় কাজগুলো ফাইবারের মাধ্যমে করিয়ে নিচ্ছে। আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন। তাহলে এখন আর সময় নষ্ট না করে অতি শীঘ্রই ফাইবারের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়া শুরু করে দিন। ফাইবারে কাজ করার জন্য প্রথমত আপনার যেই বিষয়টি থাকতে হবে। সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থাকতেই হবে যদি না থাকে তাহলে আপনি ফাইবারের মাধ্যমে ইনকাম করতে পারবেন না। এর পর যেই বিষয়টি হল সেটা হচ্ছে ফাইবারে কোন সার্ভিস বা সেবা দেওয়ার জন্য যেই বিষয়টি অত্যন্ত প্রয়োজন সেটার নাম হচ্ছে গিগ।
এখন হয়তো ভাবতেছেন গিগ আবার কি? গিগ বলতে বোঝাই আপনি যেই কাজটি পারেন। অর্থাৎ আপনি যেই কাজে দক্ষ সেই কাজের একটি সুন্দর লিস্ট তৈরি করতে। এবং সেটা বিজ্ঞাপনের মত সাজিয়ে উপস্থাপন করতে হবে। এবং সেখানে শুধু আপনার কাজের লিস্ট তৈরী করলেই হবে না সেখানে আরো কিছু যোগ করতে হবে। অর্থাৎ আপনি যে কাজটি করে দিবেন ওই কাজের জন্য কতটুকু মূল্য নিবেন সেটা ওইখানে উল্লেখ করতে হবে। এবং গিগ তৈরি করার পর বিভিন্ন প্লাটফর্মে যেমন ফেসবুকে লিংক শেয়ার করতে পারেন এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আশা করি ফাইবার কি এবং কাকে বলে, গিগ কি এবং কাকে বলে এই সম্পূর্ণ বিষয়গুলো বোঝাতে পেরেছি।
পিপল পার আওয়ারের মাধ্যমে ইনকাম
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এই তালিকায় আরো অন্যতম একটি মাধ্যম হলো পিপল পার আওয়ারের। এখন প্রশ্ন আসতে পারে যে পিপল পার আওয়ার কি? বিশ্বজুড়ে সকলের জনপ্রিয় একটি অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস বা মুক্ত পেশাজীবীদের জন্য কাজের ক্ষেত্রে। অর্থাৎ যারা অন্যের আওতায় থেকে কাজ করতে চাই না তাদের জন্য এটাই সুযোগ। এই পিপল পার আওয়ার মূলত এটা কেউ অনেক ভালো প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয়। যেখানে দুই ধরনের মানুষ একত্রিত হয়ে কাজ করতে পারে। ১ঃ ক্লায়েন্ট বা বায়ার। ২ঃ ফ্রিল্যান্সার।
- ক্লায়েন্ট বা বায়ার কাকে বলে? ক্লায়েন্ট বা বায়ার বলা হয় ঐ সকল লোকদেরকে যারা তাদের বিভিন্ন কাজ বা প্রজেক্ট বিভিন্ন দক্ষ লোক দিয়ে করিয়ে নিতে চাই অথবা করিয়ে নেই।
- ফ্রিল্যান্সার কাকে বলে? ফ্রিল্যান্সার বলা হয় এই সকল লোকদেরকে যারা নিজের দক্ষতা দিয়ে বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন কাজ ডলারের মাধ্যমে করে দেয়।
এখন বিষয় হল পিপল পার আওয়ার মার্কেটের মধ্যেও অনেকগুলো সেক্টর রয়েছে যেমন-গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং ও ডাটা এন্টি ইত্যাদি। এখন বিষয় হল যারা কোন ইনভেস্টমেন্ট না করে নিজের দক্ষতা দিয়ে কাজ করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আশা করি পিপল পার আওয়ার কি এবং কাকে বলে, ক্লায়েন্ট বা বায়ার কি এবং কাকে বলে,ফ্রিল্যান্সার কি এবং কাকে বলে আশা করি সকল বিষয়গুলো বুঝাতে পেরেছি।
ইউটিউব থেকে টাকা ইনকাম করার উপায়
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এ তালিকায় আরো একটি অন্যতম মাধ্যম হলো ইউটিউব এর মাধ্যমে। আপনি হয়তো ভাবতেছেন যে ইউটিউব থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়! হ্যাঁ ভাই আসলেই ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়। এটা কোন অরাজ কথা নয়, একদম বাস্তব কথা। আমরা তো ইউটিউব কে শুধু ভিডিও দেখার মাধ্যমে ব্যবহার করি। কিন্তু এই ভিডিও থেকেই মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে শুধু ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে। ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায়। এই যুগে মানুষ ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যমে ইনকাম করছে। আমরা চাইলে ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যমে ইনকাম করতে পারি। তাহলে চলুন জেনে নেই ইউটিউব থেকে কি কি মাধ্যমে ইনকাম করা যায়।
- বিজ্ঞাপনের মাধ্যমে
- শপিং ফিচার এর মাধ্যমে
- ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ এর মাধ্যমে
নিচে প্রত্যেকটির ব্যাখ্যা দেওয়া হলঃ
ইউটিউবে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করার উপায়
বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম করা অর্থ হলো, আপনার ভিডিওতে বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন দেখাতে হবে। যাতে করে দর্শকরা ওই বিজ্ঞাপন গুলো দেখে।এবং দর্শকরা যতবার ওই বিজ্ঞাপন গুলো দেখবে বা ক্লিক করবে। তার বিনিময়ে আপনি ডলার ইনকাম করতে পারবেন। কিন্তু এর জন্য শর্ত হলো আপনার ইউটিউব চ্যানেলে যে পরিমাণ সাবস্ক্রাইবার থাকা দরকার সে পরিমাণ সাবস্ক্রাইবার এবং ভিউ থাকতে হবে। কমপক্ষে সর্বনিম্ন ১০০০ জন সাবস্ক্রাইবার থাকতেই হবে এবং ৯০ দিনের মধ্যে ১০ মিলিয়ন ভিউ হতে হবে। হয়তো ভাবতেছেন এতগুলো সাবস্ক্রাইবার এবং এতগুলো ভিউ এত অল্প সময়ের মধ্যে কিভাবে হবে? আসলে ভয় পাবার কোন কারণ নেই। কারন যদি একটু ভালো ভিডিও বানাতে পারেন। তাহলে আপনি অল্প দিনের মধ্যেই সফলতার রাস্তা খুঁজে পাবেন ইনশাআল্লাহ।
এখানে একটি বিষয় জেনে রাখা অত্যন্ত প্রয়োজন সেটা হচ্ছে ইউটিউবে আমরা যেগুলো ভিডিও আপলোড করব বড় ভিডিও এবং ছোট ভিডিও। আমাদেরকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দর্শকরা কেমন ভিডিও বেশি পছন্দ করে সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে। বিশেষ করে আপনি যদি ছোট ছোট ভিডিও বানান এগুলো ভিডিও মানুষ বেশি দেখে এবং এগুলো ভিডিওর দ্বারা আপনি অনেক অর্থ উপার্জন করতে পারব। আশা করি বিজ্ঞাপন বিষয়টি কি এবং কাকে বলে বোঝাতে পেরেছি।
ইউটিউবে শপিং ফিচারের মাধ্যমে ইনকাম করার উপায়
তো এখন আলোচনা করব শপিং ফিচার নিয়ে। মানুষ শপিং ফিচার এর মাধ্যমে অনেক টাকা ইনকাম করছে আপনিও চাইলে ইনকাম করতে পারবেন। কিন্তু এটা কিভাবে করবেন। শপিং ফিচারের মাধ্যমে আপনি আপনার ভিডিওতে বিভিন্ন পণ্যের ট্যাগ বসাতে পারবেন। যেগুলো বসানোর দ্বারা দর্শকরা সেই ট্যাগগুলোতে ক্লিক করে আপনার পণ্যের বিষয় গুলো সম্পর্কে জানতে পারবে। এবং কেউ চাইলে এখান থেকে আপনার যেকোনো পণ্য কিনতে পারবে। এভাবে আপনি পণ্য বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। আশা করি শপিং ফিচার কি এবং কাকে বলে বোঝাতে পেরেছি।
ইউটিউবে প্রিমিয়াম রেভিনিউ এর মাধ্যমে ইনকাম করা যায়
এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ। এখন হয়তো আবার ভাবতেছেন এটা আবার কি? তো চলুন জেনে নেই ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ বিষয়টি কি। ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ হল ইউটিউব এর একটি পেইড মেম্বারশিপ। যারা টাকা দিয়ে মেম্বারশিপ কেনেন। এবং এর কারণে তারা কোন রকমের বিজ্ঞাপন ছাড়াই বিভিন্ন ভিডিও দেখতে পারেন া যেহেতু প্রিমিয়াম দর্শকরা এই বিজ্ঞাপন গুলো দেখেন না। তাই ইউটিউব তাদের কাছ থেকে কিছু মাসিক ফি এর একটি অংশ কন্টেন্ট ক্রিয়েটারদের দেয়। এখান থেকে কিভাবে আয় হবে? আমি বুঝিয়ে দিচ্ছি যখন কোন প্রিমিয়াম মেম্বার আপনার ভিডিও যত বেশি সময় ধরে দেখবে। আপনি ওই প্রিমিয়াম ফান্ড থেকে তত বেশি টাকা পাবেন। এখন সেখানে যদি আপনার ভিডিওতে বিজ্ঞাপন না চালাই তবুও শুধু দেখার কারণে আপনি টাকা পাব। ইউটিউব থেকে টাকা উপায় এর আমি যে কয়েকটি মাধ্যম বললাম এগুলো ছাড়াও আরও অনেক মাধ্যম রয়েছে। যেগুলো মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আশা করি ইউটিউব কি এবং এর কাজ কি বুঝাতে পেরেছি।
ফেসবুক থেকে টকা ইনকাম করার উপায়
আজকে আমরা যেই বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে। কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এ তালিকায় আরো একটি অন্যতম মাধ্যম হলো ফেসবুক থেকে। আমরা অনেকেই ফেসবুকটাকে শুধু নিজের পরিবার অথবা কোন কাছের মানুষ সাথে এবং বন্ধুবান্ধবদের সাথে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করি। আবার ভিডিও দেখি কিন্তু এই ফেসবুক থেকে প্রতি মাসে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে শুধু নিজেদের দক্ষতা এবং মেধা কাজে লাগিয়ে। আপনি চাইলে আর সময় নষ্ট না করে ফেসবুক থেকে ইনকাম করে নিজের ক্যারিয়ার গড়তে পারেন। ফেসবুক থেকে উপার্জন করার বিভিন্ন মাধ্যম রয়েছে তার মধ্য থেকে আমি কয়েকটি বিষয় নিয়ে আছি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক
- কনটেন্ট তৈরি করে
- ফেসবুকে পণ্য বিক্রি করে
- ব্র্যান্ড স্পন্সার এর মাধ্যমে
- স্টার এর মাধ্যমে
ফেসবুকে কমেন্টের মাধ্যমে টাকা ইনকাম করার উপায়
মানুষ ফেসবুকে সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে ইনকাম করছে সেটা হচ্ছে কনটেন্ট তৈরি করে। এই কন্টেন্ট টা কি বিষয়ে তৈরি করবেন এবং কিভাবে করবেন। কন্টেন্ট বিভিন্ন ধরনের হতে পারে আপনি ফানি ভিডিও তৈরি করতে পারেন, ফেক টাইপের ভিডিও তৈরি করতে পারেন, নিউজ টাইপের ভিডিও তৈরি করতে পারেন আবার এখন ইআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এখন ভিডিওর বিভিন্ন ক্যাটাগরি আছে ফুল ভিডিও আছে অর্থাৎ যেগুলো বড় ভিডিও এবং রিলস ভিডিও আছে যেগুলো ছোট ভিডিও। আরো বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করা যায়।
ফেসবুকে পণ্যের মাধ্যমে টাকা ইনকাম করার উপায়
ফেসবুকে যখন স্ক্রল করা হয় তখন অনেক সময় দেখবেন অনেক পণ্যের অ্যাড আসে এবং সেখানে অনেক পণ্য দেখায় যেমন ইলেকট্রনিক, শাড়ি যাবতীয় ইত্যাদি এবংঅনেক আনকমন জিনিসও দেখায়। এগুলো পণ্য বিক্রির মাধ্যমে তারা অনেক টাকা ইনকাম করছে। আপনি চাইলে এভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন। যেমন- কাপড় প্রথমত আপনার পাইকারি মার্কেট থেকে সেই জিনিসগুলো সোর্স করতে হবে। অথবা আপনি যদি দেশের বাইরে থেকে নিয়ে আসতে পারেন তাহলে আরো অনেক ভালো এবং সেগুলো নিয়ে আসার পর সেগুলোর ভিডিও বানিয়ে মানুষকে দেখাতে হবে অথবা ফটো দেখাতে হবে এরপর এই জিনিসগুলো যখন অর্ডার আসবে তখন আপনাকে সেল করতে হবে এভাবে আপনি ফেসবুকে পণ্য বিক্রি করে এক টাকা ইনকাম করতে পারবেন
ফেসবুকে ব্র্যান্ড স্পন্সারের মাধ্যমে টাকা ইনকাম করার উপায়
ব্র্যান্ড স্পন্সার বলতে বোঝায় আপনি কোন এক কোম্পানির অথবা কোন একটি দোকানের কোন প্রোডাক্ট নিয়ে আপনি ভিডিও বানালেন। অর্থাৎ আপনি ওই প্রোডাক্টের ভালো মন্দ সবকিছু তুলে ধরলেন। এভাবে যদি আপনি এগুলো ভিডিও বানান তাহলে আপনি ভিডিও বানানোর জন্য ফেসবুক থেকে টাকা পাবেন। আবার আপনি যার পণ্যের ভিডিও বানালেন সেও কিন্তু আপনাকে টাকা দিবে। সো এভাবে আপনি ইনকাম করতে পারেন।
ফেসবুকে স্টার এর মাধ্যমে টাকা ইনকাম করার উপায়
ফেসবুকে আরও একটি মাধ্যমে ইনকাম করা যায় সেটা হচ্ছে স্টার। এই অপশনটা ফেসবুক দিয়ে থাকে। এই স্টার অপশনটা যাদের চালু হবে তাদের ভিডিও দেখার মাধ্যমে তাদের ফলোয়ার্স তাদেরকে স্টার দিয়ে থাকে। কিন্তু বিষয় হলো অনেক বড় বড় আইডি এরাও বেশি ইনকাম করতে পারে না এটার দ্বারা। সো এটার দ্বারা বেশি ইনকাম হয় না বললেই চলে। এতক্ষণ ধরে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় যে বিষয়গুলো বললাম। এই বিষয়গুলো ছারাওআরো অনেক বিষয় রয়েছে আশা করি বুঝতে পেরেছেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করার উপায়
এখন আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। শুরুতেই আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কি? অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং। যেখানে আপনার নিজস্ব কোন পণ্য নেই আপনাকে পণ্য দেয়া হবে এরপর আপনি সেই পণ্য সেল করবেন এরপর তারা আপনাকে একটি কমিশন দিবে। মূলত একেই বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো চলুন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে শুরুতেই তুই কি বিষয় সম্পর্কে জানতে হবে।অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে শুরুতেই আপনাকে একটি নিশ সিলেক্ট করতে হবে। যদি এই নিশ সিলেক্ট করতে না পারেন তাহলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন না।
আরো পড়ুনঃ ঘরে বসেই নিজের ক্যারিয়ার করুন
সো কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এটা আপনাকে বুঝতে হবে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে তার মধ্যে একটি ক্যাটাগরি থেকে ইনকাম করা অনেক সহজ এবং ইনকাম অনেক বেশি সেটা হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজিতে আপনি কি কি নিয়ে কাজ করতে পারেন যেমন- ল্যাপটপ নিয়ে, স্মার্টফোন নিয়ে, মাইক্রোফোন ও ব্লুটুথ ইত্যাদি। কেন এগুলো নিয়ে কাজ করবেন? কারণ এই প্রোডাক্টগুলো এখন বর্তমানে অনেক বেশি চলতেছে। সো আপনি যদি এই প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করেন তাহলে অনেক উন্নতি করতে পারবেন। আশা করি অ্যাফিলিয়েট মার্কেটিং কি এবং এটা নিয়ে কিভাবে কাজ করতে হয় বোঝাতে পেরেছি।
ব্লগিং করে টাকা ইনকাম করার উপায়
এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানব সেটা হচ্ছে ব্লগিং করে টাকা ইনকাম করার উপায়।
কিভাবে ফ্রি টাকা ইনকাম করা যায় এই তালিকায় আরো একটি মাধ্যম আছে সেটা হচ্ছে
ব্লগিং করে। আপনি ব্লগিং করে বিভিন্ন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। শুরুতে
আপনাকে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এবং সেটা ফ্রিতেই করতে পারবেন। এরপর আপনাকে
জানতে হবে এবং যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে আপনি কোন বিষয়ের ওপর ভিত্তি করে
ব্লগ পোস্ট লিখবেন। এই বিষয়টি আগে আপনাকে নির্ধারণ করতে হবে। এবং সেই
বিষয়ের উপর বেশি ফোকাস দিতে হবে এবং সেই বিষয় নিয়ে বেশি কন্টেন্ট লিখতে হবে।
তাহলে আপনি অতি সহজেই ব্লগিং করে ইনকাম করতে পারবেন। শুরুতেই আপনি ব্লগে আর্টিকেল
লিখে ইনকাম করতে পারবেন না। কারণ আপনাকে ওই আর্টিকেলটি google র্যাংকিং এ
নিয়ে যেতে হবে আপনি যদি একবার google রেংকিং এ নিয়ে যেতে পারেন। তাহলে
এরপর থেকে বসে বসে ইনকাম করতে পারবেন। আশা করি ব্লগ কি এবং ব্লগ থেকে কিভাবে
টাকা ইনকাম করা যায় বুঝাতে পেরেছি।

.png)
.png)
মাই ট্রাফিক মলের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url